পবিত্র মাহে রমজান শেষে খুশির বার্তা নিয়ে হাজির হয়েছে পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম জাহানের সবচেয়ে বড় আনন্দ উৎসব পবিত্র ঈদুল ফিতর।
আর এই খুশির দিনটি উপলক্ষে মহাদান ইউনিয়নবাসী কে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ হুমায়ুন কবীর।
মোঃ হুমায়ুন কবীর সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের বিলবালিয়া গ্রামের বিশিষ্ঠ ঠিকাদার মরহুম আব্দুস সাত্তার কন্ট্রাকটরের বড় ছেলে।
সৎ, শিক্ষিত, নিষ্টাবান, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কন্ঠস্বর, আসন্ন ইউপি নির্বাচনে মহাদান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হুমায়ুন কবীর ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় ৮ নং মহাদান ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) প্রত্যাশী জনাব মোঃ হুমায়ুন কবির পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ১২ মে বুধবার এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘ পবিত্র ঈদ-উল-ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। কিন্তু বৈশ্বিক মহামারি করোনায় নিস্তব্ধ দেশ। মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আপনার সামাজিক দুরত্ব মেনে পবিত্র ঈদুল ফিতর পালন করুন, এ সময় কোথাও বেড়াতে না গিয়ে পরিবার পরিজন নিয়ে ঘরেই ঈদ উৎসব পালনের চেষ্টা করুন ।
সম্ভব হলে এই লকডাউনের মাঝে অসহায়ভাবে দিনযাপন করা আপনার প্রতিবেশীটির দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন তবেই স্বার্থক হবে আপনার ঈদ আনন্দ।এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।"
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সকল আওয়ামী নেতৃবৃন্দ এবং মহাদান ইউনিয়নে বসবাসরত সকলের সুস্বাস্থ্য কামনা করেন।